ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • রিকশাচালকদের হয়রানির প্রতিবাদে চৌমাথায় বিক্ষোভ-সড়ক অবরোধ

    রিকশাচালকদের হয়রানির প্রতিবাদে চৌমাথায় বিক্ষোভ-সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে রিকশা শ্রমিকরা। বৃহস্পতিবার (৮ জুলাই) নগরীর চৌমাথায় সন্ধ্যা সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সড়ক সড়ক অবরোধ করে রাখেন। এসময়ে শ্রমিকরা ‘ব্যাটারী চালিত রিকশা চলতে দাও; নইলে মোদের খাবার দাও’সহ বিভিন্ন শ্লোগান দেন।

    তবে প্রশাসনের আশ্বাসে এক পর্যায়ে অবরোধ তুলে নেন শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের সাথে হয়তো কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে এজন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করে আশ্বস্ত করেছি আটককৃত গাড়িগুলোতে সর্বনিম্ন জরিমানা করে ছেড়ে দেওয়া হবে। আমাদের কথায় শ্রমিকরা সন্তুষ্ট হয়ে অবরোধ তুলে নেন।

    শ্রমিকরা জানান, লকডাউন শুরুর পর থেকে আমরা ঘর থেকে বের হইনি। কিন্তু সরকার থেকে আমাদের জন্য কোন সহায়তার ব্যবস্থা করেনি। ঘরে স্ত্রী-সন্তান না খেয়ে আছে। তার উপরে রাস্তায় নামলে মারধর করে, ৪/৫ হাজার টাকা করে জরিমানা করে। নিজেই ভাত খেতে পারি না, জরিমানা দিব কেমনে?

    বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, সরকার যেভাবে লকডাউন দিয়েছে সেভাবে আসলে লকডাউন হয়না। শ্রমিকদের আগে খাবারের ব্যবস্থা করতে হবে তারপর তাদেরকে ঘরে রাখার সিদ্ধান্ত নিতে হবে। পেটে খাবার না দিয়ে লকডাউন কার্যকর অসম্ভব। 

    মূলত সন্ধ্যায় চৌমাথায় শাহজালাল (২৮) এর ব্যাটারী চালিত রিকশা আটক করা হয়। এরপরই জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ