ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গৃহকর্মীদের মুখে থুথু দিতেন সৌদি প্রিন্সের সন্তানরা!

    গৃহকর্মীদের মুখে থুথু দিতেন সৌদি প্রিন্সের সন্তানরা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সে বসবাসরত সৌদি আরবের এক যুবরাজের সন্তানরা গৃহকর্মীদের মুখে থুথু দিতেন বলে অভিযোগ উঠেছে। এমনকি সৌদি যুবরাজের সন্তানের মধ্য থেকে কেউ কাঁদলে ওই গৃহকর্মীদের শাস্তি দেওয়া হতো। এছাড়া ওই গৃহকর্মীদের বাচ্চাদের সব আব্দার পূরণ করার আদেশ দেওয়া হয়েছিল।

    সৌদি যুবরাজ ফয়সাল বিন তুরকি বিন আবদুল্লাহ আল সৌদের (৪৪) ফ্রান্সের অ্যাপার্টমেন্টে কাজ করতেন ফিলিপাইনের সাত নারী।

    রাতে সৌদি যুবরাজ আর তার স্ত্রী ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত গৃহকর্মীদের জেগে থাকতে হতো। কখনো কখনো রাত তিনটার আগে গৃহকর্মীরা ঘুমানোর অনুমতি পেতেন না। এমনকি ঘুমানোর পর সর্তক থাকতে হতো যেন রাতে প্রয়োজনে ডাকলেই তারা সাড়া দিতে পারেন।

    রাতে ঘুমাতে পারুক না না পারুক সকাল ৭টার দিকে বাচ্চারা উঠলেই গৃহকর্মীদের ঘুম থেকে উঠে যেতে হতো। সৌদি যুবরাজ আর তার স্ত্রী ঘুম থেকে উঠতেন দুপুরের দিকে।

    ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে সৌদি যুবরাজের অ্যাপার্টমেন্টে থাকা সাতজন গৃহকর্মীর সাথে করা আচরণ আধুনিক দাস প্রথার কথা মনে করিয়ে দিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

    তারা ২০১৯ সালের অক্টোবরে যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সের অ্যান্টি-স্লেভারি অ্যাসোসিয়েশনে অভিযোগ করেন। তদন্তে এসব তথ্য সামনে আসে।

    ওই গৃহকর্মীদের বয়স ৩৮ থেকে ৫১ বছরের মধ্যে। ফ্রান্সে আসার আগে কয়েকবছর তারা সৌদি আরবের রিয়াদে ওই যুবরাজের বাড়িতে কাজ করেছেন।

    এদিকে এ ব্যাপারে ফ্রান্সে অবস্থিত সৌদি দূতাবাসে যোগাযোগ করা হলেও তাদের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ