ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হাইতির প্রেসিডেন্ট খুন: পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন নিহত

    হাইতির প্রেসিডেন্ট খুন: পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন নিহত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট খুনের ঘটনায় সন্দেহভাজন চারজন গুলিতে গুলিতে নিহত হয়েছ। স্থানীয় সময় বুধবার নিজের বাসায় সন্ত্রাসী হামলায় খুন হন প্রেসিডেন্ট জোভেনেল মইসি। এরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

    বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনায় চারজন নিহত হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

    দেশটির পুলিশ প্রধান লিওন চার্লেস বলেন, ‘হত্যাকারীরা হয়তো নিহত হবে, না হয় তাদের গ্রেপ্তার করা হবে’।

    এরআগে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা বুধবার ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট–অ–প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায়। এ সময় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট মইসি নিহত হন। আহত হন তার স্ত্রী।

    হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলার পরপরই দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন তিনি।

    ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন জোভেনেল মইসি। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার সময় সরকার বিরোধী আন্দোলনও হয়েছ অনেকবার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ