ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রাশিয়ার বিমান বিধ্বস্ত: ১৯ মরদেহ উদ্ধার

    রাশিয়ার বিমান বিধ্বস্ত: ১৯ মরদেহ উদ্ধার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে বিধ্বস্ত হওয়া বিমানের ১৯ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ২৮ জন আরোহী অবস্থান করছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

    ধারণা করা হচ্ছে, আরোহীদের সবার মৃত্যু হয়েছে। রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে ১৯টি মরদেহের নানা অংশ উদ্ধার করা হয়েছে। ৫০ জনের বেশি উদ্ধারকর্মী সেখানে অভিযান পরিচালনা করছেন। তবে ঘন কুয়াশা ও ঝড়ো বাতাসের জন্য বেশ কিছু সময় উদ্ধারকাজ বন্ধ ছিল।

    জানা যায়, বিমানের ২৮ আরোহীর মধ্যে ২২ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক ছিলো।

    এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ দিনের শোক ঘোষণা করেছেন কামচাতকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ। নিহত ব্যক্তিদের পরিবারকে ৪৭ হাজার মার্কিন ডলার করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া তাদের পরিবারের সঙ্গেও দেখা করেছেন গভর্নর। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ