ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ৬৩ বেদুইনকে গৃহহীন করলো ইসরায়েলি সেনাবাহিনী

    ৬৩ বেদুইনকে গৃহহীন করলো ইসরায়েলি সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে বেদুইনদের একমাত্র বাসস্থান তাঁবু গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। গ্রামটির অন্তত ৬৩ জন বেদুইন গৃহহীন হয়ে পড়লেন এ ঘটনায়। বুধবার (৭ জুলাই) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়, এক প্যালেস্টাইনি কর্মকর্তা জানিয়েছেন, এই স্থানটি ফায়ারিং জোনের মধ্যে পড়েছে বলে মনোনীত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের অধিকার বিষয়ক গোষ্ঠীগুলো বলছে, এই এলাকায় ইহুদি বসতি সম্প্রসারণের জন্যেই একাজ করা হয়েছে।

    ফিলিস্তিনি কর্মকর্তা মুআতাজ বশরাত জানান, খিরবত হামসাহ গ্রামে ইজরায়েলি কর্তৃপক্ষ তাঁবু ও আবাসস্থল, ল্যাট্রিন, সোলার প্যানেল এবং জলের পাত্রগুলি সপ্তমবারের মতো ধ্বংস করে। এখন ১১টি পরিবারের ৬৩ প্যালেস্টাইনি গৃহহীন হয়ে পড়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ