ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৮ উইকেটে ২৯৪ রানে ১ম দিন শেষ করল বাংলাদেশ

    ৮ উইকেটে ২৯৪ রানে ১ম দিন শেষ করল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও শতকের খুব কাছে গিয়ে থামলেন লিটন দাস। মাত্র পাঁচ রানের জন্য শতক তোলা থেকে বঞ্চিত হলেন। ১৪৭ বলে ৯৫ রান করে বিদায় নিলেন তিনি।

    লিটন-মাহমুদুল্লাহর শত রানের জুটি

    বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টায় সফল বাংলাদেশ। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলটির হাল ধরেন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুইজনের মিলে একশ রানের জুটি গড়েন। ৬৭ ওভার পর দলীয় সংগ্রহ ২৩৬ রান। ১০৯ বলে ৭৩ রান তুলতে ১১টি চার হাঁকিয়েছেন লিটন। চারটি চারে ৯৮ বলে ৩৬ রান করে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ।

    চা বিরতির আগে হাল ধরেছেন লিটন-মাহমুদুল্লাহ

    ১৬ মাস পর সাদা পোশাকে সুযোগ পেয়ে হাল ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন দাসের সঙ্গে গড়েছেন ৩৫ রানের জুটি। চা বিরতির আগে ৪৩ বলে ১৪ রান তুলেছেন মাহমুদুল্লাহ। দুটি চার এসেছে তার ব্যাট থেকে। অন্যদিকে ৫৬ বলে ২৬ রান করেছেন লিটন। চারটি চারের সাহায্যে ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৪৯ ওভার পর দলীয় সংগ্রহ ৬ উইকেটে ১৬৭ রান।

    ৭০ রান করে মুমিনুলের বিদায়

    ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক তুলে মাঠ ছেড়েছেন মুমিনুল হক। বিদায়ে আগে ৯২ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসে ১৩টি চার হাঁকিয়েছেন তিনি। ভিক্টর নিয়াউচির বলে গালিতে থাকা ডিওন মায়ের্সের তালুবন্দি হন মুমিনুল। দলনেতা ফিরে যাওয়ার পর বলতে গেলে বিপদেই পড়তে হয়েছে টাইগারদের। ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান।

    ২৯তম ওভারের চতুর্থ বলে মুজারাবানির এলবিডব্লিউ ফাঁদে পড়ে ফিরে যান মুশফিকুর রহিম। পরের ওভারে বল করতে আসে নিয়াচি। তৃতীয় বলে উইকেটরক্ষক রেগিস চাকাভার হাতে ধরা পড়লেন সাকিব আল হাসান। ৩০বলে দুই চারে ১১ রান তুলে বিদায় নেন মুশফিক। অন্যদিকে ৫ বলে ৩ রান করে ফেরেন সাকিব। ৩০ ওভার পর ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ