ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ‘ল্যামডা’ নামের নতুন ভ্যারিয়েন্টে আতংক

    ‘ল্যামডা’ নামের নতুন ভ্যারিয়েন্টে আতংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে করোনার নতুন নতুন স্ট্রেইন ভয়াবহ রূপ নিয়েছে। এরমধ্যে ‘ল্যামডা’ নামে নতুন একটি ভ্যারিয়েন্ট আতংক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ডেল্টা আলফা ও গামা ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রামক হতে পারে। এমনকি এটি টিকা প্রতিরোধী হওয়ার আশঙ্কাও 
    স্থানীয় সময় সোমবার (৫ জুন) মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, এ ধরনটির উৎপত্তি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। করোনার অন্য সব ধরনের চেয়ে এই ধরনটিতে মৃত্যুর হার অনেক বেশি। গত চার সপ্তাহে এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩০টি দেশে শনাক্ত হয়েছে।
    অস্ট্রেলিয়াভিত্তিক এবিসি নিউজের খবরে বলা হয়েছে, গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ল্যামডা ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরইমধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যামডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

    এছাড়া চলতি বছরের এপ্রিলে পেরুতে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৮১ শতাংশের শরীরেই ল্যামডা ভ্যারিয়েন্টে উপসর্গ পাওয়া গেছে। চিলিতে গত ৬০ দিনে যতজন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের ৩২ শতাংশের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিলসহ ৩০টি দেশে ছড়িয়েছে ল্যামডা ভ্যারিয়েন্ট।
    পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) গত ২৩ জুন ল্যামডাকে উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে।

    এছাড়া গত বৃহস্পতিবার (১ জুলাই) সান্তিয়াগোভিত্তিক ইউনিভার্সিটি অব চিলির গবেষকদের প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ল্যামডা ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিন নিউট্রাইলাইজিং অ্যান্টিবডিকে ফাঁকি দিতে এবং অকার্যকারিতা বাড়াতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ