ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চুপিসারে আফগানিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সেনারা

    চুপিসারে আফগানিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সেনারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউকে না জানিয়েই বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সেনারা। সোমবার আফগান কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, কাউকে কিছু না বলে যুক্তরাষ্ট্রের সেনারা চুপিসারে বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে।

    আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং বাগরাম বিমানঘাঁটির নতুন কমান্ডার জেনারেল মির আসাদুল্লাহ কোহিস্তানি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ঘাঁটি ত্যাগ করার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। যাওয়ার সময় তারা ঘাঁটির দায়িত্বে থাকা নতুন আফগান সেনা কমান্ডারকে কিছু বলে যাননি।

    গত শুক্রবার প্রায় দুই দশক পর যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত। গত শতকে স্নায়ুযুদ্ধের সময় এই বিমানঘাঁটি তৈরি করা হয়।

    আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানঘাঁটি ছিল বাগরাম। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও ন্যাটো বাহিনী এত দিন এই বিমানঘাঁটি ব্যবহার করে আসছিল। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংশ্লিষ্টতার সময় এই বিমানঘাঁটিতে হাজারো সেনার উপস্থিতি ছিল।

    বাগরাম বিমান ঘাঁটির নতুন আফগান কমান্ডা বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা বাগরাম ত্যাগ করছেন আমরা এই ধরনের কিছু গুজব শুনছিলাম। কিন্তু সকাল ৭টায় সেনারা সত্যি সত্যি বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেন। তাদের চলে যাওয়ার দুই ঘণ্টা পর আমরা পরে বুঝতে পারি যে তারা ঘাঁটি ছেড়ে চলে গেছেন। সোমবার আফগান সেনারা বাগরাম বিমান ঘাঁটির দায়িত্ব নিয়েছেন। তারা সাংবাদিকদেরও কড়া নিরাপত্তাবেষ্টিত এ বিমান ঘাঁটি পরিদর্শনের অনুমতি দিয়েছেন।

    বার্তা সংস্থা রয়টার্সকে আফগানিস্তানের এক সিনিয়র সরকারি কর্মকর্তা বলেন, আমেরিকানরা পুরোপুরি এ বিমান ঘাঁটি ত্যাগ করেছে। এ বিমান ঘাঁটির সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে। ওয়াচ টাওয়ার, বিমান নিয়ন্ত্রণ ও চলাচল ব্যবস্থা আর হাসপাতালও আমাদের নিয়ন্ত্রণে।

    ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত ১৯ জঙ্গি চারটি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা করেন যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায়। দুটি উড়োজাহাজ আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে।

    এই হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালে আফগান যুদ্ধ শুরু করেছিলেন। প্রায় দুই দশক ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানছে যুক্তরাষ্ট্র। আগামী ১১ সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করবে। এ লক্ষ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ