ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তালেবান হামলায় ১৬ আফগান সেনা নিহত 

    তালেবান হামলায় ১৬ আফগান সেনা নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে সশস্ত্র তালেবান যোদ্ধাদের হামলায় দেশটির কমপক্ষে ১৬ সরকারি সেনা নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের সালমা ড্যাম এলাকায় একটি তল্লাশি চৌকিতে তালেবান যোদ্ধাদের হামলার পর এই ঘটনা ঘটে বলে জানা যায়।

    ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এর বরাতে জানা যায়, শনিবার রাতে রাজ্যের গেরেশক অঞ্চলের নিরাপত্তা চৌকিতে বন্দুক নিয়ে হামলা চালানো হয়। তবে হামলাকারীকে এখনো চিহ্নিত করতে পারেনি কর্তৃপক্ষ। সে দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে আসছে বলে জানানো হয়। এরই মধ্যে হামলা দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান।


    হামলার পর সরকারি সেনাদের ওই তল্লাশি চৌকিটি দখলে নিয়েছে তালেবান। একইসঙ্গে সেখানে থাকা সরকারি সেনাদের সকল সামরিক সরঞ্জামও তালেবানের দখলে চলে গেছে।

    এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সাথে লড়াইয়ে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সেনারা সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।


    তাজিক কর্মকর্তারা জানান, আফগান প্রদেশ বাদাখশানের কয়েকটি জেলায় যুদ্ধের পর 'জান বাঁচানোর' তাগিদেই এসব আফগান সৈন্য তাদের দেশে আশ্রয় নিয়েছে। আফগানিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা এখন তালেবানের দখলে, এবং প্রতিদিনই তারা নতুন নতুন জেলা সরকারি বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে।


    এর আগে গত বছর জুনে এক আফগান সেনার গুলিতে ৩ মার্কিন সেনা নিহত হয়। এ ঘটনা কেন্দ্র করে কাবুল এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ