ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • টিকা নেয়ার পর ঘুমের মধ্যেই কিশোরের মৃত্যু

    টিকা নেয়ার পর ঘুমের মধ্যেই কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের টিকা নেয়ার পর ঘুমের মধ্যেই মারা গেছে ১৩ বছর বয়সী এক কিশোর। টিকা নেয়ার তিনদিন পর ওই কিশোরের মৃত্যু হয়। গত জুন মাসে যুক্তরাষ্ট্রের মিশিগানে এ ঘটনা ঘটেছে। সম্প্রতি এই খবর সামনে আসার পর এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। খবর নিউইয়র্ক পোস্টের।

    এই হেমন্তে হাইস্কুলে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল জ্যাকব স্লিনিক। গত ১৩ জুন তিনি ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। জ্যাকবের আন্টি জানান, তার ভাগিনা সুস্থ ছিল এবং তার কোনও শারীরিক সমস্যা ছিল না। তিনি জানান, দ্বিতীয় ডোজ নেয়ার পর আর সবার মতো জ্যাকবেরও ক্লান্তি লাগে এবং জ্বর আসে।

    পরে ১৫ জুন রাতে জ্যাকব জানায়, তার পেট ব্যথা করছে। এরপর ঘুমাতে যায় সে। কিন্তু আর জাগেনি জ্যাকব। জ্যাকবের আন্টি ট্যামি বুরাগেস বলেন, মধ্যরাতে বাসাতেই মারা যায় সে। এদিকে সিডিসি’র এই তদন্তের বিষয়ে নিশ্চিত করেছে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়। মেডিকেল অফিসার ময়নাতদন্ত করেছেন। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    সাগিনো কাউন্টি হেলথ বিভাগের মেডিকেল ডিরেক্টর এক বিবৃতিতে বলেছেন, ওই কিশোরের মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও সম্পর্ক আছে কিনা তা কেন্দ্রীয় পর্যায়ে সিডিসি’র সহায়তায় খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, টিকা নেয়ার পর কারও কোনও সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিতে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ