ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্পিকারকে হেনস্থা : বিজেপির ১২ বিধায়ক বহিষ্কার

    স্পিকারকে হেনস্থা : বিজেপির ১২ বিধায়ক বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ষাকালীন অধিবেশনের শুরুতেই মহারাষ্ট্র বিধানসভায় চরম বিশৃঙ্খলাময় ঘটনা ঘটে। শুরুর দিনে স্পিকার ভাস্কর যাদবকে হেনস্থার অভিযোগে ১২ জন বিজেপি বিধায়ককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন সে রাজ্যের বিরোধী দলীয় নেতা দেবেন্দ্র ফডণবীস। খবর আনন্দবাজারের।

    বিধানসভায় ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ নিয়ে আলোচনার সময়ে বিজেপি বিধায়কদের পর্যাপ্ত সময় না দেয়ার অভিযোগ ওঠে স্পিকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেই অধিবেশন বাতিল করেন স্পিকার। তাতেই আরও ক্ষুব্ধ হয়ে স্পিকারের কাছে চলে আসেন বিজেপি বিধায়করা।

    যাদব বলেন, ফডণবীস এবং চন্দ্রকান্ত পাটিলের উপস্থিতিতে বিরোধীরা আমার কেবিনে এসে আমার উদ্দেশে অসাংবিধানিক কথা বলতে থাকেন। কিছু নেতা আমায় ধাক্কাও দিয়েছেন। রাজ্যের সাংবিধানিক বিষয়ক মন্ত্রীকে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন যাদব।

    এদিকে স্পিকারের বিরুদ্ধে বিধায়কদের হেনস্থা করার পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ফডণবীস বলেন, সব অভিযোগই মিথ্যা। গল্প বানাচ্ছে। বিজেপির কেউই তাকে হেনস্থা করেননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ