ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাংলাদেশিদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা আরও বাড়ল

    বাংলাদেশিদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা আরও বাড়ল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণের কারণে বাংলাদেশসহ এশিয়ার তিনটি দেশে নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না।


    এদিকে আমিরাত সরকারের এই নির্দেশনার পর এই তিন দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, আগামী ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তারা কোনো যাত্রী পরিবহন করবে না।

    ১৫ জুলাইয়ের আগে এই তিনি দেশের কোনো যাত্রী আমিরাতে প্রবেশ করতে পারবে না। এছাড়াও আমিরাতে যাওয়ার জন্য গত ১৪ দিনে এই তিন দেশের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে তাদেরও এখন দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। 

    তবে আমিরাতের নাগরিক, দেশটির গোল্ডেন ভিসাধারী ও কূটনৈতিক মিশনের যেসব সদস্য কোভিড-১৯ প্রটোকল মেনে চলেছেন তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
    এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। এর একদিন পরই নতুন করে এই ঘোষণা দিল তারা।

    গত সপ্তাহে আবুধাবিভিত্তিক এয়ারলাইন্স ইতিহাদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।

    গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় তিন জনের মৃত্যুর সঙ্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯৯ জন। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৩৯ হাজার ৪৭৬। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৪ জন। আর সুস্থ হয়েছেন ৬ লাখ ১৭ হাজার ৭৬৭ জন।
    উল্লেখ্য, এর আগে গত ১৫ জুন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ