ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন
  • বিদায় নিয়েও গোল্ডেন বুট পাচ্ছেন রোনালদো!

    বিদায় নিয়েও গোল্ডেন বুট পাচ্ছেন রোনালদো!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। বেলজিয়ামের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নেওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা বাড়ার আর সুযোগ নেই। তাই বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীদের মন খারাপ পর্তুগিজ মহাতারকার জন্য। তবে রোনালদো যেন না থেকেও আছেন।


    অন্যদিকে ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো থেকে ছিটকে গেছে চেক প্রজাতন্ত্র। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন প্যাট্রিক শিক। পাঁচটি গোল করে রোনালদোর সঙ্গে সর্বোচ্চ গোলাদাতার তালিকায় দুই নম্বরে রয়েছেন তিনি।

    তবে পর্তুগাল বিদায় নিলেও পাঁচটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট থাকায় সর্বোচ্চ গোলাদাতার তালিকায় এক নম্বরে রয়েছেন সিআর সেভেন। দ্বিতীয় স্থানে শিক। তার একটিও অ্যাসিস্ট নেই।

    সর্বোচ্চ গোলদাতার তালিকায় এ দু’জনের পেছনেই আছেন যথাক্রমে বেলজিয়ামের রোমেলু লুকাকু (৪), সুইডেনের এমিল ফর্সবার্গ (৪), ফ্রান্সের করিম বেনজেমা (৪)। প্রত্যেকের দলই বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

    সব মিলিয়ে গোল্ডেন বুটের দাবিদার হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন পর্তুগালের মহাতারকা। তবে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। রোনালদোর কাছাকাছি রয়েছেন ডেনমার্কের ক্যাসপার ডলবার্গ। তিনটি গোল করলেও একটাও অ্যাসিস্ট এখনও করতে পারেননি তিনি। সুযোগ রয়েছে ইংল্যান্ডের রহিম স্টারলিংয়ের কাছেও। তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ