ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • অক্সিজেন দিতে দেরি, প্রাণ গেল ৬৩ করোনা রোগীর

    অক্সিজেন দিতে দেরি, প্রাণ গেল ৬৩ করোনা রোগীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের ইয়গ্যাকারতা শহরে অক্সিজেন সংকটে সপ্তাহ শেষে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

    ঘটনাটি ঘটেছে ড. সারজিত জেনারেল হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের যোগান দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু শেষমেশ তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রাণ হারায় ৬৩ জন অসহায় করোনা রোগী। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানা গেছে, সিলিন্ডার পাল্টাতে কালক্ষেপণ হওয়ায় এমনটি ঘটেছে।

    হাসপাতালের পরিচালক রুকমিনো শিষ্যশান্ত রোববার এক বিবৃতিতে বলেন, অবশেষে আমরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছিলাম। ইয়গ্যাকারতা পুলিশ প্রশাসনও আমাদের ১০০টি সিলিন্ডার দিয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
    ক্রমবর্ধমান করোনা রোগীতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া সরকার। 

    হাসপাতালগুলোর আইসিইউতে বাড়ছে করোনা রোগীর ভিড়, কোয়ারেন্টাইন সেন্টারগুলোকে আবার ঢেলে সাজাতে হচ্ছে। ইতোমধ্যে মৃত রোগীদের সৎকারের জন্য জাকার্তায় তিনটি কবরস্থানও স্থাপন করা হয়েছে। জাকার্তা ও আশপাশের শহরের বাসিন্দাদের অক্সিজেনের জন্য সিলিন্ডার হাতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

    গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে রেকর্ড পরিমাণ মৃত্যু হয়। প্রায় ৩ হাজার ২৯৮ জন করোনা ভাইরাসে প্রাণ হারায়। ইন্দোনেশিয়া ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কোভিডে ভুগছে বেশ কয়েক সপ্তাহ ধরে।

    এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রন্ত হয়েছেন ২৭ হাজার ২৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জন।

    এছাড়া সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৬ হাজার ৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৯৩ হাজার ৩১৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার ১৮১ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ