ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সেনা অভিযান: মিয়ানমারে নিহত ২৫

    সেনা অভিযান: মিয়ানমারে নিহত ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। গত শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে ৩০০ কিলোমিটার দূরে সাগাইং অঞ্চলের ডেপাইন শহরে এ অভিযান চালানো হয়। এই অভিযানের বিষয়ে মিয়ানমারের সেনাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

    দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, ডেপাইনে টহলরত নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত  হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও ছয়জন আহত হন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে হামলাকারীরা পিছু হটে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ডেপাইনের এক বাসিন্দা বলেন, গত শুক্রবার চারটি ট্রাক থেকে সেনারা নামে। স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর তরুণেরা স্থানীয়ভাবে তৈরি অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর ভারী অস্ত্রের গোলাগুলিতে তাঁরা পিছু হটেন। ওই লড়াইয়ের পর ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। 

    বিবিসি বার্মিজ ও স্থানীয় থান লিউইন খেট নিউজেও একই সংখ্যার কথা বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য মিয়ানমার নাওয়ের পক্ষ থেকে বলা হয়, সেনাদের অভিযানে ৩১ জনের মতো নিহত হয়েছেন। প্রায় ১০ হাজার বাসিন্দা গ্রামটি ছেড়ে পালিয়েছেন। তবে ডেপিয়ানের পিপলস ডিফেন্স ফোর্স তাদের ফেসবুকে বলেছে, তাদের ১৮ সদস্যকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১১ জন।

    গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৯০ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীকে প্রতিরোধে মিয়ানমারের কিছু কিছু এলাকায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে স্থানীয়রা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ