ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মিয়ানমারে আবারও দাঙ্গা, ২৫ জান্তাবিরোধী নিহত 

    মিয়ানমারে আবারও দাঙ্গা, ২৫ জান্তাবিরোধী নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের সাগেইং অঞ্চলের দীপাইনে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জনকে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। শুক্রবারে (২ জুলাই) এ সহিংসতা ঘটে বলে জানা যায়।

    বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, দেশটির রাজধানী ন্যাপিডোর প্রায় ৩০০ কিলোমিটার উত্তরের সাগাইং অঞ্চলের দেপায়িনে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এ সংঘর্ষে নিরাপত্তা বাহিনী অন্তত ২৫ জনকে হত্যা করেছে। তবে এ নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট জানায়, 'সশস্ত্র সন্ত্রাসীরা' সেখানে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালায়। এতে নিরাপত্তা বাহিনীর একজন নিহত এবং ছয়জন আহত হয়। এর পর নিরাপত্তা বাহিনী গুলি চালালে হামলাকারীরা পিছু হটে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে দেশটি বিশৃঙ্খলায় ডুবে গেছে। প্রায় ৫৩ মিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশটির অনেক জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে।


    এদিকে মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর ওপর আরো নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ জুলাই) মিয়ানমারের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি চারটি কোম্পানিকেও কালো তালিকাভুক্ত করেছে বলে দেশটি জানিয়েছে।


    বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এ কোম্পানিগুলো থেকে মিয়ানমারের সামরিক বাহিনী লাভবান হয়ে আসছে বলে জানিয়েছে ওয়াশিংটন। নতুন এ নিষেধাজ্ঞা দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির অভ্যুত্থানকারীদের ওপর চাপ বাড়াবে বলেও মনে করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ