ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইসরায়েলি জাহাজে মিসাইল হামলা

    ইসরায়েলি জাহাজে মিসাইল হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ইসরায়েলি কার্গো জাহাজে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে যাওয়ার পথে গতকাল শনিবার সন্ধ্যায় হামলার শিকার হয়। এ হামলার জন্য ইরানকে সন্দেহ করছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি টিভি চ্যানেল এন ১২-এর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেল এন ১২-এর প্রতিবেদনে বলা হয়, ওই জাহাজে হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া জাহাজটিও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এবং হামলার পরই সেটি চলা শুরু করে।

    ঘটনার পরই এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লেবাননের ইরান সমর্থিত চ্যানেল আল মায়াদিন। ইরানের সংবাদমাধ্যমগুলো এ খবর ঘটা করে প্রচার করেছে।

    এদিকে কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও দেশটি দাবি করেছে, হামলার সময় ওই জাহাজে কোনো ইসরায়েলি ক্রু ছিল না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ