ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দফায় দফায় সংঘর্ষ, ভারতীয় সেনাসহ নিহত ৬

    দফায় দফায় সংঘর্ষ, ভারতীয় সেনাসহ নিহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত-অধিকৃত কাশ্মিরে আইনশৃঙ্খলবাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্যসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে কাশ্মিরের স্বাধীনতাকামী লস্কর-ই তৈয়বার পাঁচ সদস্য রয়েছেন। বুধবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত কাশ্মিরের একাধিক স্থানে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

    এ নিয়ে গত দুই সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আইনশৃঙ্খলবাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, কাশ্মিরের রাজপোরায় বৃহস্পতিবার রাতে শুরু হওয়া বন্দুকযুদ্ধে ছয়জনের প্রাণ গেছে। পুলিশ বলছে, নিহতদের মধ্যে পাঁচজনই কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সদস্য। সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যও নিহত হয়েছেন।

    গত কয়েক সপ্তাহে ভারত অধিকৃত ব্যাপক বিবাদপূর্ণ এই অঞ্চলে নতুন নতুন সংঘাতের ঘট্না ঘটছে। বুধবার কাশ্মিরের কুলগামের জঙ্গলে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার তিন যোদ্ধা নিহত হয়েছেন। লস্করের শীর্ষ নেতা নাদিম অস্ত্র উদ্ধার অভিযানের সময় মারা গেছেন বলে পুলিশ দাবি করার পরদিন কুলগামে সংঘর্ষে নিহত হন তারা।

    পুলিশ বলছে, সোমবার বন্দুকযুদ্ধ চলাকালীন লস্কর নেতা আবরারকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে একটি বাড়িতে রাইফেল উদ্ধারে যায়; যে বাড়িতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পুলিশের দাবি, সেখানে আবরারের সহযোগীরা ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে গুলি চালালে নিহত হন তিনি।

    গত তিনদিনে হামলা চালিয়ে লস্করের যোদ্ধারা কাশ্মিরের পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা, পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা এবং তার স্ত্রী ও কন্যাকে হত্যা করে। এরপরই আইনশৃঙ্খলবাহিনী কুলগামে অভিযান চালায়। এতে লস্করের পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
    বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই উপত্যকায় ৬১ কাশ্মিরি যোদ্ধা নিহত হয়েছেন। গত সপ্তাহে অধিকৃত জম্মুর প্রধান বিমানব্ন্দরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলায় দুই কর্মকর্তা আহত এবং একটি ভবন হালকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভারতীয় সামরিক বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

    গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপত্যকার আটটি রাজনৈতিক দলের ১৪ জন বৈঠক করার পর সেখানে এই সহিংসতা দেখা দেয়। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের পার্লামেন্টে জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ অনুচ্ছেদ বাতিল হয়ে যাওয়ার পর উপত্যকার রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়। সেই বন্দিদশা কাটিয়ে প্রথমবারের মতো দিল্লিতে মোদির ডাকে বৈঠকে যোগ দেওয়া ১৪ নেতার মধ্যে কাশ্মিরের সাবেক তিন মুখ্যমন্ত্রীও ছিলেন।

    সূত্র: এএফপি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ