ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দুই হাজারের বেশি দুবাই প্রবাসীর ইসলাম গ্রহণ

    দুই হাজারের বেশি দুবাই প্রবাসীর ইসলাম গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে বিগত ৬ মাসে অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই হাজারেরেও বেশি বিভিন্ন দেশের অমুসলিম প্রবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।  

    দুবাইয়ের মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচারের মাধ্যমে এসব অমুসলিম প্রবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন।

    মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচারের তথ্যানুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২০২৭ জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন।

    দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি) কর্তৃক পরিচালিত এই সেন্টারটি বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস, ইসলামি জ্ঞান ও ইসলামের পরিচিত তুলে ধরে।

    গত বছর অর্থাৎ ২০২০ সালে এ সংস্থার মাধ্যমে দুবাইতে ৩১৮৪ জন বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্মে প্রবেশ করেছেন।  

    যারা সংস্থাটির ওয়েবসাইট (www.iacad.gov.ae) এবং টোল ফ্রি (800600) নাম্বারের মাধ্যমে ইসলামে প্রবেশের আগ্রহ দেখায়। তাদের নানাভাবে সাহায্য সহযোগিতা আর প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দীক্ষা দিয়ে ইসলামে পতাকাতলে সামিল করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ