ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
প্রতিকী ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। রোববার  (২২ নভেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন, মহানগর অধ্যাদেশে ২ জন এবং অন্যান্য আইনে ৫ জন অভিযুক্ত রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


এইচকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন