ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আ'লা ও ওস্তাজুল ওলামা ড. সৈয়দ মুহা. শরাফত আলী।

সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতি এবং প্রতিনিধি দলের সদস্যরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন