ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

ওমরা পালনে সৌদিতে বিসিসি প্রশাসকের একান্ত সচিব 

ওমরা পালনে সৌদিতে বিসিসি প্রশাসকের একান্ত সচিব 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় গেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের একান্ত সচিব মুশফিকুল হাসান মাসুম।

সোমবার (১৬ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

মদিনায় অবস্থানকালে তিনি পবিত্র মসজিদে নববীতে ইবাদত-বন্দেগি ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। পরবর্তীতে মক্কায় গিয়ে পবিত্র ওমরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। 

যাত্রার প্রাক্কালে মুশফিকুল হাসান মাসুম সুস্থ ও নিরাপদভাবে ওমরা পালন শেষে দেশে ফিরে আসার জন্য বরিশালবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া কামনা করেছেন।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন