ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি, মো. মনির হোসেনকে সাধারণ সম্পাদক এবং আল আমিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্ব থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।

আগামী ৩০ দিনের মধ্যে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন