ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

বরিশালে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল

বরিশালে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সারাদেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি বের করা হয়। মিছিলের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে আফরোজা খানম নাসরিন দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, যা জনজীবনকে ব্যাহত করছে। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান।

মিছিলে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন