ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গাজায় ফের বিমানহামলা চালিয়েছে ইসরায়েল

    গাজায় ফের বিমানহামলা চালিয়েছে ইসরায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় বিমানহামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে আগুনে বেলুন হামলার অভিযোগ তুলে এই বিমানহামলা চালানো হয়। এ ঘটনায় হামাসের মুখপাত্র ফওজি বারহোম এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের কর্মকাণ্ডকে চটকদারি বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফিলিস্তিনরা চাপ সৃষ্টি করে জনগণের অধিকারের প্রতি সম্মান জানাতে বাধ্য করছিল ইসরায়েলকে।

    শুক্রবার (২ জুলাই) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বার্তায় জানায়, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিলো।


    এর আগে ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ইসরায়েলের ১৩ জন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হলে শান্ত হয় পরিস্থিতি। কিন্তু এ যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বলে অভিযোগ হামাসের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ