ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • বগুড়ায় লকডাউনে মাদ্রাসা খোলা নিয়ে সংঘর্ষ, আহত ৩

    বগুড়ায় লকডাউনে মাদ্রাসা খোলা নিয়ে সংঘর্ষ, আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) চলাকালে মাদ্রাসা খোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন।


    বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সাতদিনের কঠোর লকডাউনের শুরুতে ধুনটের সোনাহাটা বাজারে সোনাহাটা ইসলামিক জিনিয়াস মর্ডান মাদ্রাসা খোলা রেখে পাঠদান কার্যক্রম চালানো হয়। এ সময় আশিকুর রহমান মানিক নামে এক ব্যবসায়ী মাদ্রাসা খোলা রাখার প্রতিবাদ করেন। এ নিয়ে মাদ্রাসা পরিচালনাকারী মহসীন আলম ও গোলাম মোস্তফার সঙ্গে তার কথাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া থেকে সংঘর্ষ শুরু হয়।

    এ সময় সোনাহাটা বাজারে মন্ডল স্টোরের মালিক আশিকুর রহমান (৩৫), মহসীন আলম (৪২) ও গোলাম মোস্তফা আহত হন। হামলায় মন্ডল স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠানটি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
    আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে মাদ্রাসা খুলে পাঠদান করা হচ্ছিল না। মাদ্রাসা পরিষ্কার করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং মারপিটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ