ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  •  পথচারীসহ নদীতে তলিয়ে গেল সেতু 

     পথচারীসহ নদীতে তলিয়ে গেল সেতু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার সদরে ইদগাঁও নদীর সংযোগ সেতুটি ভেঙে ঢলের পানিতে তলিয়ে গেছে। এ সময় সেতু পার হতে গিয়ে ১০ জন পথচারীও পানিতে পড়ে গিয়ে আহত হন। 

    বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ঈদগাঁওয়ের জালালাবাদ ও পোকখালী দুই ইউনিয়নের মধ্যখানের নদীতে এ ঘটনাটি ঘটে। 

    বিষয়টি নিশ্চিত করে পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক বলেন, ভারি বর্ষণের কারণে বৃহস্পতিবার সকালে ঢলের পানির তোড়ে সেতুর মধ্যবর্তী দুটি গার্ডার স্প্যান ও একটি পিলার ভেঙে নদীতে তলিয়ে গেছে। এ সময় সেতু পার হতে গিয়ে ১০ জন পথচারীও নদীতে পড়ে গিয়ে সামান্য আহত হন।

    সেতুটি ভেঙে যাওয়ায় পোকখালী ও জালালাবাদের প্রায় ১০ হাজার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান এ জনপ্রতিনিধি।

    সেতু ভেঙে নদীতে তলিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদরের উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।a


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ