ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পশ্চিমবঙ্গে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ চালু, ১০ লাখ রুপি ঋণ পাবে শিক্ষার্থীরা

    পশ্চিমবঙ্গে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ চালু, ১০ লাখ রুপি ঋণ পাবে শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করেছে মমতা সরকার। এই তৃণমূল নেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ছাত্রছাত্রীদের জন্য চালু করা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কোনও রকম জালিয়াতি যেন না হয়।’ প্রকল্পে ১০ লক্ষ রুপি পর্যন্ত ঋণ দেওয়া হবে শিক্ষার্থীদের। ভারতের এবং বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই ঋণের সাহায্যে পড়াশোনা এবং গবেষণা করা যাবে। কেনা যাবে শিক্ষার প্রয়োজনীয় সরঞ্জামও।

    এসব জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে প্রকাশ, মমতা বলেন, ‘ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলেছিলাম, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ দেব। যা বলেছিলাম, করেছি। আগে কৃষক বন্ধু চালু করেছি।’ কোর্স ফি, টিউশন ফি, ল্যাপটপ, কম্পিউটারের জন্যও ঋণ দেওয়া হবে এই কর্মসূচিতে। চাকরি পাওয়ার পর এক বছর সময় পাওয়া যাবে ঋণশোধের পর্ব শুরু করার জন্য। ১৫ বছরের মধ্যে শোধ করতে হবে ঋণ।

    দশম শ্রেণি থেকে শুরু করে স্নাতক এমনকি, প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য পড়ুয়ারা ঋণ পাবেন। গ্যারান্টার, রাজ্য সরকার। ৪০ বছর বয়স পর্যন্ত এই সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রী জানান, ঋণের টাকায় স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক পাঠ্যক্রম, ডিপ্লোমা পাঠ্যক্রম, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালানো যাবে। তাই বয়সসীমা ৪০ বছর রাখা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ