ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মিয়ামিতে ভবনধস: মৃত্যু বেড়ে ১৮

    মিয়ামিতে ভবনধস: মৃত্যু বেড়ে ১৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে গত সপ্তাহে ধসে যাওয়া বহুতল ভবনটির ধ্বংসস্তূপ থেকে গতকাল বুধবার (৩০ জন) রাতভর অভিযান চালিয়ে আরও ছয়জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এখনো খোঁজ মেলেনি ১৪৫ জনের। খবর সিএনএন।

    ভবনধসের অষ্টম দিন বৃহস্পতিবারও উদ্ধার অভিযান চলছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশায় অত্যন্ত সাবধানে চলছে উদ্ধার অভিযান। উদ্ধারকারী দলগুলো বুধবার ৭ম দিনের মতো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়েও কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি।

    গত বৃহস্পতিবার মিয়ামির সাগর তীরবর্তী সার্ফসাইড এলাকায় চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ১৫৬ ইউনিটের ১২ তলা অ্যাপার্টমেন্টের বড় একটি অংশ স্থানীয় সময় ধসে পড়ে। ঘটনার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।

    উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।

    ভবনের তলাগুলো ধসে পড়ে কেকের স্তরের মতো একটি ওপর আরেকটি স্তূপকৃত হয়ে আছে। ওই ধ্বংসস্তূপ সরালে ভেতরে চাপা পড়া অনেক মৃতদেহ মিলবে বলে উদ্ধারকর্মীদের ধারণা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ