ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন

    বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান, ঐতিহ্যবাহী ১৪টি খালের সংস্কার এবং ৩০টি ওয়ার্ডের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) হস্তান্তর করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

    সোমবার (১৩ জুলাই) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর, জেলা দক্ষিণ ও জেলা উত্তর বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রীর হাতে তিনি এই ডিও লেটার তুলে দেন। 

    এর আগে একদিনের সরকারী সফরে সকাল ৯টা ৫৭ মিনিটে সড়ক পথে গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং পরবর্তীতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নারীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

    পরে দুপুর ২টার দিকে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে সাড়ে তিনশ নারিকেল ও আমড়া গাছের চারা রোপণ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ