ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা 

    বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার রাত ৮ টায় বরিশাল সার্কিট হাউস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  সংসদ সদস্য এডভোকেট মজিবর রহমান সরোয়ার,  আবুল হোসেন খান, সরফুউদ্দিন আহমেদ সান্টু, বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদ  প্রশাসক  আকন কুদ্দুসুর রহমান ও বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্নু। 

    এছাড়া বরিশাল মহানগর বিএনপির  আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতাকর্মীদের নিজেদের মধ্যে সু-সংগঠিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা ও জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় মতবিনিময় সভা সার্থক্য সুন্দর হয় তার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ