ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের

    এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক মাসের আন্দোলনেও বকেয়া বেতনসহ সব পাওনাদি পরিশোধ এবং কারখানা চালু করে চাকরির নিশ্চয়তা না পেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের ছাঁটাইকৃত শ্রমিকরা। 

    শনিবার (১১ জুলাই) সকালে রূপাতলী এলাকার কারখানার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর তারা রূপাতলী বাসটার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। এসময় তারা দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুশিয়ারী দেন আন্দোলনকারীরা। এক মাস আগে হঠাৎ করে এ কারখানা বন্ধ ঘোষণা করে ৫শ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। সে সময় ছাটাইকৃতদের বকেয়া পাওনা পরিশোধে কারখানা কর্তৃপক্ষ অঙ্গীকারাবদ্ধ বলে জানানো হয়েছিল।  

    অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার এবং সহ-সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার।

    সংহতি জানিয়ে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং মেডিমেট ফার্মাসিউটিক্যাল শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনিয়া আক্তার প্রমুখ।

    বক্তারা বলেন, অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধ হওয়ার পর এক মাস ধরে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। টানা এক মাস ধরে কারখানায় অবস্থান কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। এতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

    বক্তারা আরও বলেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ২০ জুলাইয়ের মধ্যে সব ধরনের পাওনার হিসাব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ পাওনা পরিশোধে ব্যর্থ হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

    বক্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অলিম্পিক সিমেন্ট কারখানার প্রায় পাঁচ শত শ্রমিকের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনে সহযোগিতা করতে বরিশালবাসীর প্রতি আহ্বান জানান তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ