ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার 

     প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয় কিশোর পর্যটক আসাদুল (১৬) । তিন দিন পর সাগর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে  বঙ্গোপসাগরের মোহনায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌ পুলিশ ও তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    নিহত আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসা মিয়ার ছেলে। তিনি একটি মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছেন।

    স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ভগ্নিপতি ও তিন বন্ধুকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যান আসাদুল। পরে তারা সমুদ্রে গোসল করতে নামেন।

    সেসময় নিম্নচাপের প্রভাবে সাগর ছিল উত্তাল। প্রবল স্রোতে পাঁচজনই ভেসে যান।

    স্থানীয়দের চেষ্টায় চারজনকে জীবিত উদ্ধার করা হলেও আসাদুল নিখোঁজ হন। ঘটনার পর নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

    নিখোঁজের তিন দিন পর একই সৈকত এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

    তালতলী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জিয়াউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তালতলী থানায় নেওয়া হবে।

    পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ