ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন

    বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    ৭ জুলাই ‎মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এই সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    সম্মেলনে হুমায়ুন কবীরকে (এটিএন বাংলা/এটিএন নিউজ) সভাপতি ও আকতার ফারুক শাহিনকে (যুগান্তর/এনটিভি) সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।‎
    ‎
    ‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন), সালেহ টিটু (বাংলাভিশন), নিকুঞ্জবালা পলাশ (দৈনিক আমার দেশ/গাজী টিভি), এম জসিম উদ্দিন (প্রথম আলো)।‎

    ‎যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির (সকালের সময়), শেখ শামীম (মোহনা টেলিভিশন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), সুমন চৌধুরী (দৈনিক সমকাল), মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক শাহিন হাফিজ (ইত্তেফাক), অর্থ সম্পাদক মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুশফিক সৌরভ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), পাঠাগার সম্পাদক তন্ময় তপু (আগামীর সময় /নাগরিক টেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), ক্রীড়া সম্পাদক শাওন খান (জাগো নিউজ), প্রচার সম্পাদক ওমর ফারুক সাব্বির (বিএইচএস টিভি), দপ্তর সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া)। 

    কার্যনির্বাহী সদস্য আজাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম মিরাজ (বণিক বার্তা), খোকন আহমেদ হীরা (দৈনিক জনকণ্ঠ), শাহে আলম (দৈনিক সংগ্রাম), এস এন পলাশ (ঢাকা টাইমস), জুয়েল রানা (সমকাল/মতবাদ ডিজিটাল), জিহাদ মাহমুদ (ডিবিসি), ফিরোজ মোস্তফা (এশিয়ান টেলিভিশন), জিয়াউল কবির মিনার (কালের কণ্ঠ ডিজিটাল) ও নাজমুল রিপন (বাংলা টিভি) ।‎

    সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর। সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নানা সমস্যা ও অসুবিধা নিয়ে কথা বলেন জাতীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। এসময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা- মামলা ও নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি দাবি জানানো হয়। 

    পরে কুয়াকাটা ব্যান্ড একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুম্মান ইমতিয়াজ তুষার এবং সাধারণ সম্পাদক হোসাইন আমির সহ স্থানীয় সংবাদকর্মীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ