ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন

    বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে 'কোহা' সফটওয়‍্যার ব্যবহারের মাধ্যমে লাইব্রেরি অটোমেশন প্রক্রিয়া চালুর লক্ষ্যে আয়োজিত ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ টায় কলেজের লাইব্রেরিয়ান কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। 

    প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মো. হাবিবে কিবরিয়া চৌধুরী। 

    সভাপতিত্ব করেন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবুল কালাম আজাদ। 

    এসময় বক্তারা লাইব্রেরিকে তথ্য কেন্দ্র বা ইনফরমেশন হাব হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। তারা বলেন, স্বয়ংক্রিয়করণ প্রক্রিয়ার ফলে শিক্ষার্থীরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যেকোনো স্থান থেকে বইয়ের অবস্থান জানতে পারবে এবং তাদের পড়ার ইতিহাস অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে টেকসই করার আহ্বান জানান বক্তারা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ