ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বোমা বিস্ফোরণে আফগানিস্তানে ২ পুলিশ নিহত

    বোমা বিস্ফোরণে আফগানিস্তানে ২ পুলিশ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি চেকপয়েন্টের কাছে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে অন্তত দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

    প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মোহাম্মদ রফিক শিরজাই চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে প্রাদেশিক রাজধানী হেরত শহরের উপকণ্ঠে কামার কালাঘে ঘটনাটি ঘটে।

    তিনি আরও বলেন, বিস্ফোরণে নিহত ও আহত পুলিশ সদস্যদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এবং নিহত ব্যক্তিদের স্বজনদের খুব দ্রুত অবহিত করা হবে।

    এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন প্রাণঘাতী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সশস্ত্র সংগঠন তালিবান যোদ্ধাদের ভয়াবহ এই ঘটনার জন্য দায়ী করেছেন আফগান কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ