ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সংবাদ সম্মেলনে যুবদলের দাবি

    অগ্রণী হাউজিংয়ের ঘটনায় জড়িতরা বিএনপির কেউ না

    অগ্রণী হাউজিংয়ের ঘটনায় জড়িতরা বিএনপির কেউ না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অগ্রণী হাউজিংয়ের এমডিকে স্পর্শকাতর স্থানে চেপে ধরে চেক এবং স্ট্যাম্পে সই নেওয়ার মোস্তাফিজুর রহমান লিটুসহ জড়িতরা কেউ যুবদল, বিএনপি বা অঙ্গ সংগঠনেরও কেউ নয় বলে দাবি করেছেন বরিশাল জেলা, মহানগর ও কেন্দ্রীয় যুবদলের নেতারা।

    রোববার দুপুর ১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন দাবি জানান সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।

    লিখিত বক্তব্যে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে কেউ কেউ যুবদল নেতা হিসেবে উল্লেখ করে খবর প্রকাশ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক।

    কেননা আমরা জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি লিটু নামের ওই ব্যক্তি যুবদলের কোন কমিটিতেই নেই। এমনকি সে যেই ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের বা বিএনপি এবং অঙ্গসংগঠনের কোন কর্মী নয়, পূর্বেও ছিল না। দলের মিছিল-মিটিংয়ে তার অংশ নেওয়ার একটি ছবিও দেখানো যাবে না।

    সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল জেলার সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন বলেন, যতদূর যেনেছি ঘটনাটি কয়েকদিন আগের। এখন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে অভিযুক্তকে যুবদল নেতা আখ্যা দিয়ে বিএনপির নামে বদনাম করার চেষ্টা করছে কোন একটি চক্র।

    তিনি বলেন, আমরা দাবি করছি, সাংবাদিকরা সত্য ঘটনা প্রচারের মাধ্যমে মূল ঘটনা তুলে ধরার। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে সেই দাবি রাখছি। দলের নাম ভাঙিয়ে কেউ কোন অপরাধ করলে সেই দায়ভার দল নিতে পারে না এমনকি নিবেও না।

    সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড যুবদলসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ