ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মামুন খন্দকার

    বরিশালে জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মামুন খন্দকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মামুন খন্দকার। রোববার (৫ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বিকেলে দায়িত্ব বুঝে নেওয়ার মধ্য দিয়ে তিনি বরিশালে যোগদান করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

    দায়িত্ব গ্রহণের পর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মামুন খন্দকার। এ সময় তিনি চলমান প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

    এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেন সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

    দায়িত্ব গ্রহণের পর মামুন খন্দকার বলেন, বরিশালের মতো ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলায় দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সরকারের নীতি ও নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে কাজ করব।

    তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য।

    নবাগত জেলা প্রশাসক আরও বলেন, বরিশালের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত অগ্রগতিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। প্রশাসনকে জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ