ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শেরই বাংলার নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো. মজিবুর রহমান

     শেরই বাংলার নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো. মজিবুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন উপাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন একই কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান। 

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দেশের দুটি সরকারি মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে।

    বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা এ প্রজ্ঞাপনে জানানো হয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিক) ডা. মো. মজিবুর রহমানকে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

    একই প্রজ্ঞাপনে কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মোহাম্মদ মজিবুল হক কে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করতে হবে। পাশাপাশি যোগদানের পর পিডিএস (PDS) হালনাগাদ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

    এছাড়া যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ