ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গৌরনদীতে তিন যানবাহনের সংঘর্ষে যুবক নিহত

    গৌরনদীতে তিন যানবাহনের সংঘর্ষে যুবক নিহত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে তিন যানবাহনের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এছাড়াও আরও দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন।

    সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন জানিয়েছেন।

    নিহত মো. বাবু (৩০) মাদারীপুরের ভুরঘাটা এলাকার বাসিন্দা।

    আহতরা হলেন– একই এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (২৫) ও মো. বাবুল (২৫)।

    গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস পাশ কাটিয়ে উঠছিল তিনজন আরোহীর একটি মোটরসাইকেল।

    এসময় বিপরীতদিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থল পালরদী এলাকা থেকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে ভর্তি করা হয়।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন বলেন, দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের বাসটি দিকে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ