ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ 

    বরিশালে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া ও কিশাের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ। 

    সোমবার (২৯ জুন) বেলা ১১টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়  তিনি এ  নির্দেশ দেন।  সভায় সভাপতিত্ব করেন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ। 

    এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ সহ বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

    সভার শুরুতেইিবিএমপি কমিশনার গত মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা প্রদান করেন।

    এছাড়া তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে এবং সাইবার পেট্রোলিং জোরদার করা সহ সাইবার স্পেস এর অপরাধ বিবরণের জন্য সাইবার টিমকে আরো প্রো-একটিভ ভূমিকা পালন করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। 

    এছাড়া একই দিন দুপুর ১ টায়  পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ'র সভাপতিত্বে নগরীর রূপাতলী পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে গত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

    এ সময় অফিসার-ফোর্সদের মাসিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার। 

    পাশাপাশি বিএমপিতে কর্মরত এলপিআরে গমনকারী এএসআই (নি:) মো. মাহেব হোসেন, এএসআই (নি:) মো. শফিকুল ইসলাম, কনস্টেবল মো. ইউসুফ আলী,  মো. জাহাঙ্গীর আলম, মো. জয়নাল আবেদীন ও মো. জাকারিয়াকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ