ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • 'আওয়ামী লীগই ইসলামের প্রকৃত খেদমতদার'

    'আওয়ামী লীগই ইসলামের প্রকৃত খেদমতদার'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে সরকারি যাকাত ফান্ড থেকে যাকাত ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ঋণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠিত হয়।


    পরে সরকারি যাকাত ফান্ড থেকে সাত জন ইমাম মুয়াজ্জিনকে ৪ হাজার ৩০০ টাকা করে সাহায্য ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে দুইজনকে ১২ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ইসলামের প্রকৃত খেদমতদার। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছেন, কাকরাইল মসজিদের জমি দিয়েছেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নির্মাণ করেছেন। আর জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি জেলা-উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন, ইমাম মুয়াজ্জিনদের সরকারিভাবে বেতন দিচ্ছেন, মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছেন এবং কওমি মাদরাসা সনদের অনুমোদন দিয়েছেন। সর্বোপরী আওয়ামী লীগ ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনক ভাবে বেঁচে থাকার উপায় করে দিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ