ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

    বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার বেলা ১১টায় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    সমাজসেবা ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

    জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ, কে, এম আক্তারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও অনগ্রসর জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে আপনারা শুধু কাজ শিখবেন না, বরং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মূলমন্ত্র গ্রহণ করবেন। সরকার আপনাদেরকে প্রথাগত ও ঝুঁকিপূর্ণ পেশার বাইরে এনে মেধা ও দক্ষতার ভিত্তিতে ঘরে বসে আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতা অর্জিত হবে তা আপনাদেরকে সমাজে মাথা উঁচু করে বাঁচার আত্মবিশ্বাস জোগাবে।

    তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এসময় তিনি প্রশিক্ষণ শেষে সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়া হবে তা দিয়ে প্রশিক্ষণার্থীদের ব্যবসা বা উৎপাদনশীল কাজ শুরু করে জীবনমান উন্নয়নের আহ্বান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ