ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন

     ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ, ঠিক তখন ফুটপাতে লেবুর শরবত বিক্রি করে মাসে প্রায় ৫০ হাজার টাকা উপার্জন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবির হোসেন লিটন। ক্লান্ত পথচারীদের তৃষ্ণা মিটিয়ে আয় করা এই টাকায় নিজের লেখাপড়ার পাশাপাশি সংসারের খরচও বহন করছেন এই মেধাবী শিক্ষার্থী।

    বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরের পাশে লেবু, চিনি আর সাধারণ পানির মিশ্রনে লিটনের “সতেজ” নামের স্টলে তৈরি ঠান্ডা শরবত তৃষ্ণা মেটাচ্ছে ক্লান্ত পথচারীদের।

    এ থেকে প্রতিদিন ১৫শ থেকে ২ হাজার টাকা ইনকাম করছেন লিটন। যা থেকে মাস শেষে ৪৫ থেকে ৫০ হাজার টাকা ইনকাম হয় এই শিক্ষার্থীর। এই টাকায় নিজের উচ্চ শিক্ষার স্বপ্ন যেমন পূরণ হচ্ছে তেমনি বাড়িতেও সংসারের খরচ যোগাচ্ছেন লিটন।

    চুয়াডাঙ্গার এক কৃষক পরিবারের সন্তান আবির হোসেন লিটন। তিনি বর্তমানে পড়াশুনা করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। লোকপ্রশাসন বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় আছেন তিনি।

    চার ভাই বোনের মধ্যে মেঝ লিটনের লেখাপড়ার খরচ বাবাই জুগিয়েছেন একসময়। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় একটি হাত হারাতে হয় বাবাকে। এরপর নিজের লেখাপড়ার পাশাপাশি পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্বও চলে আসে লিটনের ওপর।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর টিউশনির পেছনে ছুটে দিশেহারা হয়ে পড়েন লিটন। রেস্টুরেন্টের বয় হিসেবেও কাজ করেছেন তিনি। কিন্তু এ থেকে যা আয় হয় তাতে নিজের লেখাপড়ার খরচই হচ্ছিল না।

    তবে হার না মানা লিটনের মাথায় আসে ফুটপাতে শরবত বিক্রির চিন্তা। সহপাঠিদের সহযোগিতা আর নিজের জমানো পাঁচ হাজার টাকা ব্যয় করে তিন বছর আগে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় তিনি শুরুও করেন শরবতের ব্যবসা।
    তবে এই ব্যবসা টিকিয়ে রাখাটাও ছিল তার জন্য চ্যালেঞ্জের। বার বার উচ্ছেদ অভিযানের কারণে বাববার স্থান বদলাতে হলেও লিটন কখনো হাল ছাড়েননি। তার সেই হার না মানা পরিশ্রম আর টেকে থাকার লড়াই তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। লিটনের স্বপ্ন এখন ব্যবসার আকার বড়া করা। পাশাপাশি বেকার নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টি করার।

    লিটনের মতে, ব্যবসা কখনো ছোট হয় না। লেখাপড়া করে চাকরির অপেক্ষায় না থেকে শিক্ষার্থীদের উচিত ব্যবসায় মনোযোগী হওয়া। এতে নিজের যেমন অভিজ্ঞতা বাড়ে তেমনি নিজের উপার্জনের টাকায় পড়াশুনার পাশাপাশি নিজে স্বাবলম্বী হয়ে পরিবারকেও সহযোগিতা করা যায়।

    এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও লিটনের রোদেপুড়ে রাস্তায় দাঁড়িয়ে শরবত বিক্রি করে নিজের লেখাপড়া এবং সংসারের খরচ যোগানোর এই প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ।

    তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষার্থী রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে শরবত বিক্রি করে- এটা খারাপ লাগার বিষয়। তবে তার এই উদ্যোগ চাকরির পেছনে ছুটে দিনের পর দিন বেকার হয়ে ঘুরে বেড়ানো যুব সমাজের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। পাশাপাশি সমাজ এবং আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো। অন্তত চলতি পথে তার “সতেজ” স্টল থেকে ১০ টাকায় এক গ্লাস শরবত গ্রহণ করাই হতে পারে তার জন্য বড় পাওয়া।

    অন্যদিকে, লিটনের এই উদ্যোগকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন তাঁর সহপাঠি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা শিক্ষার্থীরা সব সময় চিন্তা করে থাকি পড়াশুনা করে শিক্ষিত হয়ে ভালো চাকরি করবো। এই চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। লিটন একজন উদ্যোক্তা; সে আত্মনির্ভরশীল হচ্ছে। 

    একসময় দেখা যাবে এই ব্যবসার মাধ্যমে একসময় সে নতুন কিছু সৃষ্টি করতে পারবে। এটা একটা ইতিবাচক দিক। বিশেষ করে বিশ্বিদ্যালয় একটি ওপেন স্পেস। যেখানে থেকে আমরা চাইলেই কিছু একটা করতে পারি। লিটন যেটা করতেছে সেটা আমাদের জন্য অনুপ্রেরণা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ