ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ 

    বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন উত্তরণের উদ্যোগে ২৬ জুন সকাল ১০ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হলো জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ ১৪৩৩। 

    বর্ণাঢ্য এই আয়োজনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতি ছিল।  ‎অনুষ্ঠানে জ্যৈষ্ঠ মাসের মৌসুমি ফল—যেমন লিচু, আম, কাঁঠাল, আনারস, পেঁপে, কলা, লটকন, করমচা, জাম, গাবসহ নানা ধরনের ফলের সমারোহ ছিল। পাশাপাশি  বর্ষার আগমনকে স্বাগত জানিয়ে আয়োজন করা হয় মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনা। এতে উত্তরণ-এর বর্তমান ও প্রাক্তন সদস্যরা অংশগ্রহণ করেন।

    ‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ছিফাতউল্লাহ, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান নাদিরা আফরোজ,  বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নুসরাত জাহান, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য নিশাত ফারজানা, উপদেষ্টা পার্থসারথি বিশ্বাস, দেবাশীষ কুন্ডু, সুকদেব মন্ডল মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, লিটন কৃষ্ণ রায়। 

    সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াহিদা রহমান মুক্তি, রতন দাস বাপি, শিল্পী বর্মন মিলু,এইচ এম জুয়েল, নিবেদিতা মন্ডল, পরিতোষ সরকার, সুদেবী মন্ডল, মৃত্তিকা দাস মাটি, উদয় শংকর দাস, কে আর বিপ্লবি, জুবায়ের হোসেন শাহেদ, শাকিল আহমেদ, প্রসেনজিৎ মন্ডল।  

    ‎উল্লেখ্য, উত্তরণ দীর্ঘ ৩৬ বছর ধরে দেশী ফলের সাথে সকলকে পরিচিয় করিয়ে দেয়া ও বর্ষাকে আমন্ত্রণ জানিয়ে এই উৎসব আয়োজন করে থাকে। এ বছরেও ৩০ পদের বেশি ফল নিয়ে এই আয়োজন করা হয়। উত্তরণ দীর্ঘদিন ধরেই কলেজ পর্যায়ে নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণদের মাঝে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিচ্ছে।

    ‎অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ