ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ

    সাংবাদিকদের ওপর হামলা-মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা মামলা নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন, বিটিএমএ।

     গত সোমবার রাতে অনুষ্ঠিত বিটিএমএ’র সাধারন সভা থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজ’র বরিশাল ব্যুরো প্রধান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা পরিচালনা করেন, সংগঠনের সাধারন সম্পাদক এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিন। 

    সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে কর্মরত সংবাদকর্মীদের হামলা মামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা গনতান্ত্রিক বিএনপি সরকার যেখানে সারাদেশে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করছে সেখানে কতিপয় দুর্বৃত্ত ধারাবাহীকভাবে সংবাদকর্মীদের ওপর হামলা মামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। 

    মূলতঃ অন্যায় দুর্নীতি ঢাকতেই এসব করছে তারা। অবিলম্বে এসব হামলা মামলা নির্যাতন বন্ধ না হলে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথের আন্দোলনে নামবে টেলিভিশন, অনলাইন এবং মাল্টিমিডিয়ায় কর্মরত বরিশালের সংবাদকর্মীরা।

    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মো. আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম জসিমউদ্দিন (প্রথম আলো), সুমন চৌধুরী (সমকাল), মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), শাহিন হাফিজ (ইত্তেফাক), সালেহ টিটু (বাংলা ট্রিবিউন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), এম মিরাজ (বনিক বার্তা), এম জহির (ইত্তেফাক মাল্টিমিডিয়া)  শেখ শামিম (মোহনা টেলিভিশন), খোকন আহম্মেদ হিরা (জনকণ্ঠ), শাওন খান (জাগো নিউজ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ) তন্ময় তপু (নাগরিক টিভি), সৈয়দ মেহেদী (স্টার নিউজ), নিকুঞ্জ বালা পলাশ (গাজী টিভি), জিহাদ মাহমুদ (ডিবিসি), আমিনুল ইসলাম ফিরোজ (এশিয়ান টেলিভিশন), মো. ওমর ফারুক (বিএইচ এস নিউজ), আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), ফাহিম ফিরোজ (মানব কন্ঠ), মো. নাসিরউদ্দিন (বিজয় নিউজ), এস এন পলাশ (ঢাকা টাইমস), জিয়াউল করিম মিনার (কালের কন্ঠ), নাজমুল রিপন (বাংলা টিভি), আব্দুর রহমান (বরিশাল নিউজ ২৪), হাওলাদার রাসেল (আয়না টিভি), মেহেদী হাসান রাতুল (আজকের পত্রিকা), আদনান অলি (এদিন), জুবায়ের ইসলাম চৌধুরী (আনন্দ টিভি), মৃত্যুঞ্জয় রায় (চর্চা), অনিকেত মাসুদ (ঢাকা মেইল), জিহাদ হাসান (আগামীর সময়), মো. মামুন অর রশিদ (বরিশাল বানী), মো. আমিনুল সোহাগ (রিপোর্ট ৭১), মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া), মো. আরিফ হোসেন (বিজয় টিভি), মো. রেদওয়ান রানা (সিটি নিউজ), মো. সাইয়ান (প্রথম আলো), এন আমিন রাসেল (টপ নিউজ), কমল দাস (একুশে মাল্টিমিডিয়া), মেহেদী হাসান শুভ (বরিশাল টুডে) ও মজিবর রহমান নাহিদ (গ্লোবাল টিভি)। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ