ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড

    মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে নির্যাতন, যুবকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য দীর্ঘদিন ধরে বাবা-মাকে নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে বিকাশ চন্দ্র বালা (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (১৬ জুন) সকালে গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

    দণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বালা হরিসেনা গ্রামের বাসিন্দা বিপুল চন্দ্র বালার ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপপরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বিকাশ মাদকের অর্থ জোগাড় করতে না পারলে নিজ বাড়িতে ভাঙচুর চালাতেন এবং তার বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। পরিবারের পক্ষ থেকে তাকে সুস্থ করে তুলতে ছয় মাস একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) রাখা হয়েছিল। তবে সেখান থেকে ফিরে এসে আবারও মাদকে জড়িয়ে পড়েন।

    তিনি আরও জানান, এর আগে ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে তার বাবা-মা জমি বিক্রি করে বিদেশেও পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে মাদকাসক্ত বন্ধুদের সংস্পর্শে পড়ে তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন।

    মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিকাশের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত উল্লিখিত দণ্ডাদেশ প্রদান করেন বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ