ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

    বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ জনে। যার মধ্যে শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

    বুধবার (১০ জুন) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    মৃত শিশু হুমায়রা (৭ মাস) মাদারীপুরের কালকিনি উপজেলার চৌহঙ্গলাপাড়ার বাসিন্দা কায়ম সর্দারের মেয়ে।

    মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করে শিশুটি।

    এ ছাড়া একই দিন সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ৩০ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩৫ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ৩২৫৮ রোগী।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, বিগত দিনগুলোর চেয়ে হাম সংক্রমণে রোগী ভর্তির সংখ্যা কমেছে। বর্তমানে যেসব রোগীরা হাম উপসর্গে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯১৩৫ জন ভর্তি হয়েছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ