ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত 

    বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল অঞ্চলের সুইসাইডাল স্কোয়াডের সদস্য ও সাবেক ডেপুটি কমান্ডার,তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক জিএম, দায়িত্বপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২০ সালের ৮ জুন রাজধানীর ফার্মগেট মনিপুরীপাড়ায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। 

    তিনি নগরীর কলেজ এভিনিউর  নিবাস নেহাল মঞ্জিলের বাসিন্দা মরহুম অ্যাডভোকেট নেহাল হোসেনের বড় ছেলে ও মরহুম সাংবাদিক মুনির হোসেন এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍এসএম জাকির হোসেনের বড় ভাই। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    দেশের এই সূর্যসন্তান খালেকুজ্জামান ফারুকের রুহের মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে সোমবার বাদ এশা নগরীর কলেজ ‍এভিনিউ অ্যাডভোকেট  নেহাল হোসেন হাফেজী ও নূরানী মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ