ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় 

    বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগের প্রতিনিধি ও শাখা ইনচার্জের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। 

    রোববার (৭ জুন) বিকেল ৩ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    মতবিনিময় কালে পুলিশ কমিশনার আশিক সাঈদ মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে  দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, অনলাইন জুয়া, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ট্রাফিক ব্যবস্থাপনা, সমসাময়িক বিভিন্ন সমস্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ